পোমোডোরো টেকনিক কী?
আশির দশকে ইতালীয় লেখক ফ্রান্সেস্কো সিরিলো একটা সাধারণ কিচেন টাইমার ব্যবহার করে এই পদ্ধতি তৈরি করেন। পোমোডোরো টেকনিক নিয়মটা সহজ, ২৫ মিনিট একটানা কাজ করা, তারপর ৫ মিনিট বিরতি নেওয়া। এভাবে চারটা “পোমোডোরো” শেষ হলে ১৫-৩০ মিনিটের একটু বড় বিরতি নেওয়া হয়। নামটা এসেছে তার টমেটো আকৃতির (ইতালীয় ভাষায় “পোমোডোরো” মানে টমেটো) কিচেন টাইমার থেকে।
কেন ঠিক ২৫ মিনিট? অন্য সংখ্যা নয় কেন?
অনেকেই মনে করেন ২৫ মিনিট একটা র্যান্ডম সংখ্যা, কিন্তু আসলে এর পেছনে মস্তিষ্কের গঠন সম্পর্কিত বাস্তব যুক্তি আছে।
১. মানুষের মনোযোগের স্বাভাবিক সীমা: গবেষণা বলছে, একজন মানুষ গড়ে ২০-২৫ মিনিট পর্যন্ত সর্বোচ্চ মনোযোগের সাথে ফোকাস ধরে রাখতে পারে। এরপর মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে। তাই ২৫ মিনিট এমন একটা “sweet spot” যেখানে আপনি ক্লান্ত হওয়ার আগেই কাজ শেষ করে বিরতি নিতে পারেন।
২. সময় সল্পতা অনুভব করা: সময়টা যথেষ্ট ছোট বলে মস্তিষ্ক একে “সহজে সম্ভব” মনে করে। ফলে কাজ শুরু করার মানসিক বাধা কমে যায়। একইসাথে সময়টা যথেষ্ট, তাই একটানা ছোট একটা কাজ শেষ করার মতো তাড়া তৈরি হয়। এই ছোট্ট চাপকে বলা হয় “আরটিফিশিয়াল ডেডলাইন” যা আসলে প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়।
৩. বার্নআউট প্রতিরোধ করে: একটানা ২-৩ ঘণ্টা পড়াশোনা বা কাজ করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে, ফলে পরের অংশটুকু ভালোভাবে মনে থাকে না। কিন্তু নিয়মিত ৫ মিনিটের বিরতি মস্তিষ্ককে “রিসেট” হওয়ার সুযোগ দেয়, ফলে দিনশেষে ক্লান্তি অনেক কম অনুভূত হয়।
৪. মাল্টিটাস্কিং থেকে দূরে রাখে: ২৫ মিনিটের একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকলে মন একটামাত্র কাজেই ফোকাস থাকে, একসাথে অনেক কিছু করার প্রবণতা কমে যায়। যা আসলে কাজের মান অনেকখানি বাড়িয়ে দেয়।
কীভাবে পোমোডোরো টেকনিক ব্যবহার করবেন
- একটা কাজ ঠিক করুন যেটা আপনি করতে চান
- পোমোডোরো টাইমারে টাইম ২৫ মিনিটে সেট করুন
- ওই সময়টুকু শুধু ওই একটা কাজেই ফোকাস করুন, ফোন সাইলেন্ট রাখুন
- টাইমার বাজলে ৫ মিনিট বিরতি নিন, হাঁটুন, পানি খান, চোখ বন্ধ রাখুন
- এভাবে ৪ বার পুনরাবৃত্তি করার পর ১৫-৩০ মিনিটের বড় বিরতি নিন
পড়াশোনায় পোমোডোরো টেকনিকের প্রয়োগ
পরীক্ষার আগে ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে বসে থেকেও অনেক সময় কিছু মনে থাকে না। কারণ মস্তিষ্ক আসলে ওই দীর্ঘ সময়ের পুরোটা ব্যবহার করতে পারে না। এর বদলে একটা অধ্যায়কে কয়েকটা ২৫ মিনিটের ব্লকে ভাগ করে নিয়ে সহজেই শেষ করা যায়। প্রতিটা ব্লক শেষে ছোট বিরতি নিলে তথ্য মনে রাখার ক্ষমতাও (retention) বেড়ে যায়, কারণ মস্তিষ্ক বিরতির সময় তথ্য প্রসেস করার সুযোগ পায়।
কাজে পোমোডোরো টেকনিকের প্রয়োগ
অফিসের কাজ হোক বা ফ্রিল্যান্স প্রজেক্ট, ইমেইল, মিটিং আর নোটিফিকেশনের ভিড়ে গভীর মনোযোগ (deep work) দেওয়া কঠিন হয়ে যায়। প্রতিটা বড় কাজকে ছোট ছোট ২৫ মিনিটের ব্লকে ভাগ করে নিলে কাজ যেমন এগিয়ে যায়, তেমনি দিনশেষে কতটুকু কাজ হলো তার একটা স্পষ্ট হিসেব থাকে।
একটা ফিজিক্যাল টাইমার কেন গুরুত্বপূর্ণ
ফোনের অ্যাপ দিয়ে টাইমার সেট করা যায় ঠিকই, কিন্তু ফোন হাতে নেওয়া মানেই নোটিফিকেশনের ফাঁদে পড়ার ঝুঁকি থাকে। এখানেই একটা ফিজিক্যাল পোমোডোরো ফ্লিপ টাইমারের গুরুত্ব। শুধু উল্টে দিলেই কাউন্টডাউন শুরু, কোনো স্ক্রিন খোলার দরকার নেই। আমাদের পোমোডোরো টাইমার BD-তে পাবেন ঠিক এমনই একটা সিম্পল, ডিসট্র্যাকশন-ফ্রি ফ্লিপ টাইমার, যা প্রতিদিনের পড়াশোনা ও কাজে ফোকাস ধরে রাখতে সাহায্য করবে।
ফোকাস বাড়ানো নিয়ে শেষ কথা
২৫ মিনিট কোনো জাদুকরী সংখ্যা নয়। এটা মস্তিষ্কের স্বাভাবিক মনোযোগ-চক্রের সাথে মিলিয়ে বানানো একটা কার্যকর পদ্ধতি। প্রতিদিন অল্প অল্প করে এই টেকনিক অভ্যাস করলে ধীরে ধীরে দেখবেন পড়াশোনা ও কাজ দুটোতেই মনোযোগ আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাচ্ছে।
ডেস্কের জন্য আরও প্রোডাক্টিভিটি-বান্ধব স্মার্ট গ্যাজেট খুঁজছেন? দেখে আসতে পারেন OstinSmart-এর কালেকশন, যেখানে সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রতিদিনের ব্যবহারের উপযোগী নানা স্মার্ট গ্যাজেট।
আজই একটা পোমোডোরো টাইমার হাতে নিন, আর ২৫ মিনিটের ছোট্ট এক্সপেরিমেন্ট দিয়ে নিজের ফোকাস বাড়ানো শুরু করুন।
২৫ মিনিট মাপবেন কীভাবে
ফোনের টাইমারেও হয়, তবে ফোন হাতে নিলেই নোটিফিকেশন — সেশন ওখানেই শেষ। ডেস্কে আলাদা একটা টাইমার থাকলে সেই ঝুঁকি থাকে না। আমাদের তিনটি মডেলই রিচার্জেবল গ্র্যাভিটি কিউব, ঘুরিয়ে রাখলেই ২৫ মিনিট শুরু: White ও Black ৳১,৪৫০, Wooden ৳১,৪৯০। দাম ও ছবিসহ সব একসাথে Pomodoro Clock কালেকশনে, আর কেনার আগে চাইলে ফ্রি অনলাইন টাইমার দিয়ে একটা সেশন চালিয়ে দেখুন।